1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা বিশেষ অভিযানে পুলিশের সাফল্য, উদ্ধার দেশীয় ধারালো অস্ত্র বিশেষ কল্যাণ সভা বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে সম্মাননা প্রদান ও অফিস উদ্বোধন
শিরোনাম

মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি

  • প্রকাশ কাল সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

মহাদেবপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের আসরের সমাপ্তি হলো ।

নওগাঁর জেলার মহাদেবপুর উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ‘প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উপজেলা পর্যায়ের আসর। টানা চার দিনের এই ক্রীড়া মহাযজ্ঞের আজ ২৭শে এপ্রিল (সোমবার) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে।

গত ২৪শে এপ্রিল ২০২৬ তারিখে নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. ফজলে হুদা বাবুল সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মোশাররফ এর সভাপতিত্বে আজ টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে এই আসরের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. ইতিয়ারা পারভীন এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. ওমর ফারুক।

প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট পায়ের পদচারণায় মুখর হয়ে ওঠে ডাকবাংলা মাঠের সবুজ গালিচা।
আজকের চূড়ান্ত লড়াইয়ে বালক বিভাগে জোয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলের ব্যবধানে গাহলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে জেলায় খেলার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে ৩-২ গোলের ব্যবধানে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চুড়ান্ত চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট চলাকালীন সুনিপুণ ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন উদীয়মান তরুণ প্রজন্মের ধারাভাষ্যকার মো. আব্দুল হালিম। মাঠ পরিচালনায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল বারেক। তাঁকে সহযোগিতা করেন তানভীর ও রেজাউল করিম রেজা।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি সফল করতে নিরলস কাজ করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব কাজী রওশন জাহান এবং সদস্য সচিব জনাব মো. মোজ্জাফর হোসেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক এবং কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST