1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন দীন চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড ভালুকায় বেতন বোনাসের দাবীতে মহাসড়ক অবরোধ 
শিরোনাম

তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়েছে

ছাদেকুর রহমান রতন

তাড়াইলে জাল-জালিয়াতির পরিমান বেড়েই চলেছে।
জাল দলিল, জাল মাঠ রেকর্ড, মাঠ পর্চা, জাল সইমুড়ি সহ জমিসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ এখন একটি চক্রের হাতে। এসব ভূয়া কাগজ কারা তৈরি করছে বা কাদের দ্বারা ভূমিদস্যুদের হাতে যাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব গোয়েন্দা সংস্থার নিকট থাকলেও এসব অসাধু চক্র রয়ে যাচ্ছে ধরাচোয়ার বাইরে। এক শ্রেনীর দালাল কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা জিতিয়ে দেবার নাম করে সাধারণ কৃষক ও সহজসরল মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। যার ফলে জমিসংক্রান্ত বিরোধ, দাঙ্গাহাঙ্গামাও বাড়ছে প্রতিনিয়ত। অনেক সময় ভূয়া কাগজপত্র দেখিয়ে জমি খারিজ করার জন্য দালালের মাধ্যমে উপজেলা ভূমি অফিসে ধর্না দিচ্ছে প্রতিনিয়ত। মূলত এসব দালালরাই জালিয়াত চক্রের সাথে জড়িত হয়ে মোটা অংকের টাকার বিনিময়ে জালিয়াতির দলিল, পর্চা, রেকর্ড দিচ্ছে ভুক্তভোগীদের কাছে। শুধু এখানেই শেষ নয়। জালিয়াত চক্রের ও দালালদের তৈরি করে দেওয়া কৃত্রিমভাবে আবিস্কার করা অবৈধ কাগজ দিয়ে ব্যাংক থেকেও তুলে নিচ্ছে সরকারের কোটি কোটি টাকা। এসব ভূয়া কাগজের সাথে মোটা অংকের ঘুষ দিলেই মিলছে বড় মাপের ব্যাংক ঋণ। তাড়াইলের কৃষি ও সোনালী ব্যাংকে রয়েছে দালালচক্র। তারা ব্যাংকের কর্মকর্তাদের সাথে ডানহাত-বামহাত সম্পর্কের মাধ্যমে ঋণ রিকোভারি ও নতুন ঋণের ব্যবস্থা করে থাকে। গোপন সোর্সের মাধ্যমে জানাযায় গত ২ বছরে তাড়াইলের ব্যাংক দালালদের মাধ্যমে এবং ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভূয়া কাগজ দেখিয়ে তাড়াইলের বিভিন্ন ব্যাংক থেকে রিকোবারির নামে এবং বানিজ্যিক, কৃষি লোনের নামে অসাধু ব্যক্তিরা তুলে নিয়েছে কোটি কোটি টাকা। যার দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বেশিরভাগই ভূয়া। ঋণ মঞ্জুর বা অডিট করার ক্ষেত্রেও রয়েছে দুর্নীতির আশ্রয়। বছরের পর বছর এসব অপকর্ম চললেও প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই বললেই চলে। এক কথায় তাড়াইলে নিরাপদে এখন জাল-জালিতির নিরব স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST