1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকায় চিলমারীর মেয়ে নিলীমা রানী সুমনা কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের সেন্ড প্রশিক্ষণ মদনে পানি বাড়ায় হারভেস্টার বন্ধ পাকা ধান নিয়ে বিপাকে কৃষক ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা
শিরোনাম
বেলাবোতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের  অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকায় চিলমারীর মেয়ে নিলীমা রানী সুমনা কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের সেন্ড প্রশিক্ষণ মদনে পানি বাড়ায় হারভেস্টার বন্ধ পাকা ধান নিয়ে বিপাকে কৃষক ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

বেলাবোতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের  অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়েছে

রমজান আলী জুয়েল,
বেলাবো(নরসিংদী) প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাবোতে  যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল)রাত সাড়ে ৮ টার দিকে স্বামীর বিরুদ্ধে বেলাবো ও শিবপুর থানায় অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

নির্যাতনের অভিযোগ তোলা ওই নারীর নাম নাহিদা আক্তার। ১৯ বছর বয়সী নাহিদা আক্তার বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

অভিযুক্ত স্বামীর নাম  ইব্রাহীম হোসেন নাহিদ(২৭)। অভিযুক্ত নাহিদ শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামের মোঃ নাসির উদ্দীনের ছেলে। 

অভিযোগের বরাতে তিনি বলেন, বিগত চার বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাহিদ যৌতুক দাবি করে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর নজরুল ইসলাম মেয়ের স্বামী নাহিদকে   নগদ  টাকাসহ, স্বর্ণালংকার  যৌতুক দেন।

তবে এরপর আরও যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন নাহিদ। আর যৌতুক দেয়া হবে না জানালে মারধর করতেন তিনি। কয়েক দিন আগেও স্ত্রীকে মারধর করা হয়।

গতকাল শ্বাশুড়ি মেয়ে ও  মেয়ের বাচ্চা দেখতে গেলে  নাহিদ অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায় তার শরীরে আঘাত করে। বিষয়টি শুনে মেয়ের বাবা নজরুল ইসলাম সেখানে গেলে তার উপর  ও হামলা করে। উপায়ন্ত না দেখে নজরুল ইসলাম জাতীয় জরুরি  সেবা নাম্বারে থানায় ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন। এবং তাদেরকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।

গৃহবধূ  নাহিদা বলেন, আমার ৫ মাস বয়সের একটা বাচ্চা রয়েছে।আমি চেয়েছিলাম স্বামীর সংসারে থাকার জন্য। কিন্তু আমার স্বামী নেশা করে, এবং প্রতিনিয়ত আমার উপর অমানবিক নির্যাতন করে যৌতুকের  জন্য। শুধু আমার স্বামী নয় তার বাবা, মা, ভাই, বোন সহ আমাকে মারধর করে। নানা ভাবে আমাকে নির্যাতন করে। আমি  সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে আমি বেলাবো ও  শিবপুর থানায় লিখিত অভিযোগ করেছি । 

বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন,অভিযোগ ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST