নূর আহাম্মদ পলাশ
: কিশোরগঞ্জ-১ ( সদর – হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ৫ নেতা এক মঞ্চে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আজ দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়য়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ ( সদর- হোসেনপুর ) আসনটিতে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামের মনেনয়ন বাতিলের দাবিতে আমরা এক হয়েছি । বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় আমরা উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মনোনয়ন প্রত্যাশীগণসহ এলাকার তৃমুল নেতা কর্মী শুভাকাঙ্খী ও সাধারণ মানুষ দৃঢ়ভাবে প্রদত্ত এরুপ মনোয়য়ন প্রত্যাখান করছি ।
সংবাদ সম্মেলন থেকে দাবী জানানো হয় অনতিবিলম্বে এ মনোনয়ন বাতিল না করলে
তাদের ভালবাসার যোগ্য প্রার্থীকে খুঁজে নিয়ে সকলে মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনকে প্রার্থীতা ঘোষনা করে এবং বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবো ।
বক্তব্য রাখেন , সাবেক এমপি মাসুদ হিলালী , সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু ,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন , সাবেক উপজেলা চেয়ারম্যান এড .শরীফুল ইসলাম , সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল । এছাড়া ও বিপুল সংখ্যক নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন । সন্ধ্যার পর এক বিশাল মসাল মিছিল নিয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরের এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।