1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

জনগণ আমার প্রেরণা জনগণই আমার শক্তি – কাজী রেহা কবির

  • প্রকাশ কাল শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়েছে

: স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হাওরে ঢোকার প্রতিটি প্রবেশদ্বারে কাজী রেহা কবির সিগমার হাতছানি | মার্কা কিংবা দল নয় , যোগ্যতাই পরিচয় এ স্লোগানকে সামনে রেখে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ ( ইটনা – মিঠামইন ও অষ্টগ্রাম ) আসনে স্বতন্ত্র প্রার্থী হাওড়ে এই প্রথম একমাত্র নারী | বিশিষ্ট্য সমাজসেবক , গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা | তার নির্বাচনী এলাকায় সংযোগকালে তিনি বলেন , জনগণ আমার প্রেরণা , জনগনই আমার শক্তি | আমি নেত্রী হতে আসি নাই , শুধু কথার ফুলঝুরি নয় , কাজে আমার পরিচয় | তিনি আরো বলেন , আমি কাজে বিশ্বাসী | আমি জনপ্রতিনিধিত্ব চাইনা – আমি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই | আমার স্বপ্ন জনগণকে পাশে নিয়ে কাজ করা | ইটনা , মিঠামইন আর অষ্টগ্রাম এটি সেকেন্ড লার্জেস্ট হাওর | এখানের মানুষ থাকবে উন্নত , শিক্ষিত এবং নিরাপদ অঞ্চল | তাই আমি একটি নিরাপদ হাওর অঞ্চল বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ | গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে অষ্টগ্রাম উপজেলার নিজ গ্রামের বাড়ি কাজীবাড়ি থেকে বের হয়ে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের পাড়ায় পাড়ায় তিনি গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন | এ সময় সাধারণ মানুষ প্রাণের প্রার্থীকে কাছে পেয়ে এলাকার নারী-পুরুষ উল্লাসে ফেটে পড়ে | তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্টের নানা স্থানে ও এলাকার জনগণের সাথে পথসভা ও গণসংযোগ করেন এবং সাধারন মানুষের সাথে কুশল বিনিময করেন | হাওড় অঞ্চলের বেশ কয়েকজন বলেন , বিগত নির্বাচনে সংসদ প্রার্থী হিসেবে যারাই এসেছেন তারা ভোট নেওয়ার পর চাঁদের দেখা পাওয়া যায় কিন্তু তাদের কোন দেখা মেলেনি | এজন্য তারা খুবই ভারাক্রান্ত | তাদের একটাই প্রত্যাশা সাধারণ মানুষ যেনো তাদের সংসদ কে বিপদে-আপদে কাছে পাবে | কিশোরগঞ্জ ( ৪ )১৬৪ ইটনা, মিঠামইনএবং অস্টগ্রাম এ তিন উপজেলা নিয়ে গঠিত আসনটি | এ আসনটিতে মোট ইউনিয়ন ২৪টি এবং ভোটকেন্দ্র হচ্ছে ১৫০ টি এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে নারী-পুরুষ সবমিলিয়ে এখন পর্যন্ত ৪ লক্ষ ৩৭ হাজার |

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST