1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

হোসেনপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল

  • প্রকাশ কাল রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়েছে

হোসেনপুর সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া (৮০) গতকাল রোববার (২৩ নভেম্বর ) সকালে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনাহী রেখে গেছেন। রোববার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজার পর উপজেলার চর পুমদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান পরিবারের লোকজন । তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক,জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ ০১ আসনের সম্ভব্য সংসদ পদ প্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু ও উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, ওয়ালিউল্লাহ রব্বানী,সাবেক স্পেশাল পিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসিম সবুজ,হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মানসুরুল হক রবিন প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST