1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কিশোরগঞ্জ ১ আসনে এমপি প্রার্থীতার ঘোষণা দিলেন- মাজহারুল ইসলাম

  • প্রকাশ কাল বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪৫ বার পড়েছে

ইমরান হোসেন, কিশোরগঞ্জ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ ( হোসেনপুর- সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর ঘোষণা দিলেন নব নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বুধবার শহরের রথখলা বিএনপির কার্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ পনেরটি বছর আমি দলের নেতাকর্মী ও দলকে সুসংগঠিত করার পিছনে ব্যয় করেছি তখন আমাদের চিন্তা একটাই ছিলো আমার প্রানপ্রিয় নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতন থেকে বাঁচানো। আমি মনে করি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আন্দোলন সংগ্রাম করতে করতে ভূলেই গিয়েছিলাম আমার নিজের নির্বাচনের কথা।
তিনি আরো বলেন, এই কিশোরগঞ্জ ১ আসনে অনেক রাস্তাঘাট খারাপ, যানজট, মাদকসহ অনেক সমস্যা আছে সেগুলো অতিদ্রুত সমাধান করতে হবে। এই কিশোরগঞ্জ ১ আসনে অনেক মনোনয়ন প্রত্যাশীরা রয়েছে। তাদের প্রত্যেকের সাথে আমার সম্পর্ক অনেক ভাল। এর মধ্যে আমাকে যদি দল মনোনয়ন দেয় আশাকরি দলের স্বার্থে অন্যরাও একহয়ে আমার সাথে কাজ করবে।
এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST