রিতু আক্তার : কিশোরগঞ্জে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪৭ তম মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী।
কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি এড. জেসমীন সুলতানা কবিতার সভাপতিত্বে ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া,
এ ছাড়াও উপস্থিত ছিলেন, এড. খনৃদকার সাজবিন সুলতানা, ,সুলতানা বেগম, রেশমা আক্তার রুমা,, সাবিকুন্নাহার,তাহমিনা,রিতু আক্তার, শামসুন্নাহার , মেলি আক্তার, সাবিকুন্নাহার রুপনা,রেহেনা বেগম,আনোয়ারা আক্তার ,প্রমুখ।