1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কিশোরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছের চারা বিতরণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়েছে


আ. হা. দিনার :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিশোরগঞ্জ জেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্ররিদর্শন ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ৪৭টি গাছের চারা বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সহ- সভাপতি সাঈদ সুমন ব্যবস্হাপনায় ও আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ সাদেক মুকুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, বিএনপির নেতা আশিকুর রহমান,কৃষকদল নেতা জিয়া উদ্দিন সবুজ,ছাত্রনেতা খালেদুর রহমান ফুরাদ প্রমুখ। পরে ৪৭টি গাছের চারা ৪৭ জন ছাত্রের মাঝে বিতরণ করা হয়।১৯৭৯ সালে জিয়াউর রহমান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্ররিদর্শন কালে ফলজ ও ঔষধি গাছ লাগিয়েছিলেন তারই অংশ হিসেবে আজ এই স্কুলে ছাত্র- ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরন করা হয।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST