1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন 

  • প্রকাশ কাল সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৩৯ বার পড়েছে


‎মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

‎আজ সোমবার ২৫ আগস্ট বিকেল ৪টায় নেত্রকোনা  জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব ডঃ মোঃ রফিকুল ইসলাম হিলালীর আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ে অবৈধ পকেট কমিটি গঠন করেছেন। এতে প্রকৃত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং রোটারিয়ান এম নাজমুল হাসান।

‎বক্তারা অবিলম্বে গঠিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST