1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়েছে

আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির ছোটবাজারস্থ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল। তিনি বলেন,সারা দেশে হত্যাকাণ্ড, হামলা,দখল, গুম—এসবের পেছনে সরকারের মদদপুষ্ট প্রশাসনের ভূমিকা সন্দেহাতীত। এটা স্পষ্ট, একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।”

বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস,সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক,যুগ্ম সম্পাদক শরীফুল আলম সবুজ,ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন,দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন,সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিনু প্রমুখ।

বক্তারা বলেন,প্রশাসনের নির্লিপ্ততা দেখে বোঝা যাচ্ছে তারা অঘোষিতভাবে এই ষড়যন্ত্রের অংশীদার। স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।”

সমাবেশ থেকে দেশপ্রেমিক জনগণ ও বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST