1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট
আনন্দ, উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বেলা ১৩:৩০ টায় কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জেবর জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো: মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, কেবল জিপিএ-৫ কেন্দ্রিক পড়াশোনা যথেষ্ট নয়, বরং ভালো রেজাল্ট করার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ ড. মোঃ মোজাহারুল ইসলাম বলেন, গৌড়ের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা দেশ ও বিশ্বকে আলোকিত করবে বলে প্রত্যাশা করি। সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন প্রত্যেকটি কাজে ৩টি এইচ (H) অর্থাৎ Head, Heart and Hand এর সংমিশ্রন প্রয়োজন। তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আালোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST