1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম- নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব
শিরোনাম

তথ্য চাওয়ায় ২ সাংবাদিককে অবরুদ্ধ রাখার ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়েছে

হারিছ আহমেদ, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জে নূর হেলথ সেন্টার নামে এক প্রাইভেট ক্লিনিকে বিদ্যুৎ চুরির তথ্য জানতে চাওয়ায় দুই সাংবাদিককে ক্লিনিকের শাটার লাগিয়ে একঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী সাংবাদিকরা।
মঙ্গলবার বিকালে ওই দুই সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় ক্লিনিকের পরিচালক ডা. সাদিয়া সুলতানা ও তার স্বামী ডা. এখলাস উদ্দিন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী ওই দুই সাংবাদিক হলেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হারিছ আহমেদ ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত শুক্রবার ১ নভেম্বর কিশোরগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্তৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ তেইশ হাজার আটশত ছিচল্লিশ টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান। এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ ও লাঞ্ছিত করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে সাংবাদিকদের প্রায় ১ঘন্টা অবরুদ্ধ রাখার পরে পরিচালক মহিলা ডাক্তারের স্বামীকে কল দিলে তিনি ক্লিনিকে থাকা ল্যাব অপারেটর, আয়া, ডাক্তারের সহকারী ও মার্কেটিং অফিসারদের লাঠিসোঠা নিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ চালাতে হুকুম দেন। এ সময় মহিলা ডাক্তার তাঁর বাহিরের গুন্ডাবাহিনীদের আরও বাঁশ, রড নিয়ে দ্রæত ক্লিনিকে আসতে বলেন এবং বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার কথা বলেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST