1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম- নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা
শিরোনাম

শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম-

  • প্রকাশ কাল রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন শিশু পার্কটি বর্তমানে বিনোদনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। সম্প্রতি পার্কটি বন্ধ থাকা নিয়ে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়ালে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
​ইউএনও জানান, স্থানীয় শিশু-কিশোর ও সাধারণ মানুষের বিনোদনের কথা মাথায় রেখে পার্কটি নিয়মিত তদারকি করা হচ্ছে। পার্কের ভেতরের পরিবেশ এবং রাইডগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আগত দর্শনার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই সময় কাটাতে পারেন।

দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার পর পার্কটিকে সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। পার্কের ভেতরের আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে। ইউএনও তানজিলা তাসনিম বলেন, “আমরা চাই রাজারহাটের মানুষ ও শিশুরা যেন তাদের অবসরে একটু স্বস্তির জায়গা পায়। পার্কটি সকলের জন্য খোলা রয়েছে এবং এর উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।

​পার্কটি খোলা থাকার খবর নিশ্চিত হওয়ায় স্থানীয় অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় বেশি থাকায় পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

রাজারহাট উপজেলা প্রশাসন ও ইউএনও’ ফেসবুক আইডিতে সত্যতা নিশ্চিত করে বলেছেন, সম্মানিত উপজেলাবাসী,
মিথ্যা গুজবে কান দেবেন না। উপজেলা পরিষদের শিশু পার্ক বন্ধ নয়, বরং উন্মুক্ত। তবে ঈদের দিন বা অন্য কোনো উৎসবে অস্থায়ী দোকান-পাট বসাতে উপজেলা প্রশাসনকে অবহিত করে তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে শিশুদের নিরাপত্তা যেমন নিশ্চিতj হয় তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে না। ধন্যবাদ সকলকে, শিশুদের আগামীর দিনগুলো হোক নিরাপদ ও আনন্দময়!

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST