1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ
শিরোনাম

মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী

  • প্রকাশ কাল শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন ও বালু ব্যবসার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিক্ষুব্ধ জনতা বালু ব্যবসায়ীদের তিনটি টোলঘর গুঁড়িয়ে দেয়।
শনিবার (৩০মে ) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের ঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনা করে আসছে। এতে নদীভাঙন, পরিবেশের ক্ষতি এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ ও হতাশা থেকেই এলাকাবাসী মানববন্ধনের কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। তিনি অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য দেন অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষা কমিটির সভাপতি নিহারিকা শারমিন (দীপি), কার্যকরী সদস্য মো. শাহজালাল, প্রধান শিক্ষক রুহুল আমিন, খন্দকার বদরুল ইসলাম রাঞ্জু, আশিক ইকবাল ইশাত, রফিকুল ইসলাম রতন, আকতারা লিপি এবং ভুক্তভোগী রাবেয়া বেগম।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের বসতভিটা ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়ছে।
মানববন্ধন শেষে উত্তেজিত এলাকাবাসী বালু ব্যবসায়ীদের স্থাপিত তিনটি টোলঘর ভেঙে ফেলে। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST