1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কটিয়াদীতে শফিকুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন নিকলীতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত হ্যাচারির বর্জ্যে পরিবেশ দূষণ, নান্দাইলে দুই মালিককে অর্থদণ্ড জনগণের আস্থা হারানোর আগে
শিরোনাম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়েছে

ডেস্ক নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী’র বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রাজশাহীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সোমবার সকাল ১১.০০ টায় রাজশাহী’র ইসলামিক ফাউন্ডেশন এর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
আরবি বিভাগের প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন
ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী’র বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST