1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন
শিরোনাম

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রী’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

  • প্রকাশ কাল শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৩৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস,পিএসসি অব.) নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন কাজে নান্দাইলে দায়িত্বরত সাংবাদিক সমাজের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, আপনারা নান্দাইলের সন্তান। এর ভাল মন্দ দেখার আপনাদের দায়িত্ব রয়েছে। পরিকল্পনামন্ত্রী শুক্রবার ২১জুন রাত ৮টায় থেকে ১১টা পর্যন্ত রসুলপুর নিজ গ্রামে নূরজাহান মহলে সাংবাদিকদের সাথে এক মত বিনিমিয় সভায় তিনি একথা বলেন। মন্ত্রীর স্বাগতিক বক্তব্যের পর তিনি সাংবাদিকদের মতামত প্রদানের আহবান জানান। ঐক্য ফোরামের মুখপাত্র শামছ ই তাবরিজ রায়হানের সঞ্চালনায় সাংবাদিকরা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান ফকির, মোহাম্মদ এনামুল হক বাবুল, আজিজুর রহমান ভূইঁয়া বাবুল, হান্নান মাহমুদ, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, রমেশ কুমার পার্থ, সাইদুর রহমান ও সারওয়ার জাহান রাজিব। সাংবাদিক সমাজের বক্তব্যের পর মাননীয় পরিকল্পনামন্ত্রী অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি নান্দাইলের উন্নয়ন কাজের একটি বিবরনী উপস্থাপনা করেন। উপজেলা সদরে একটি অডিটরিয়াম ভবন নিমার্ণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন ব্রীজ নিমার্ণ, রাস্তাঘাট উন্নয়নের কথা তুলে ধরেন। বিশেষ করে জুয়া, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুর্নব্যক্ত করেন। নান্দাইলে শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার নিয়োগ বাণিজ্যে করা যাবে না বলে কঠোর হুসিয়ারি উচ্চারণ করে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
তিনি আরও বলেন, আমি সকল সাংবাদিক যাতে এক ছাদের নীচে বসতে পারেন এর জন্য আমি ভবন নির্মাণ করে দিব। আপনারা জায়গা ঠিক করেন আর নান্দাইল সাংবাদিক ঐক্য ফোরামের জন্য গঠনতন্ত্র তৈরি করে সকল সাংবাদিকদের একটি কাঠামোতে আসতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কন্যা তাঁর রাজনৈতিক বিশেষ সহকারী ওয়াহিদা হোসেন রূপা, একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর গনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, এপিএস আবু নসর ভূইঁয়া মাসুক, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নান্দাইলের প্রেসক্লাব সমূহের পূর্ব তালিকাভূক্ত ৫২জন সাংবাদিক যোগদান করেন। উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম বারের মত নান্দাইলের জনগণ পূর্নাঙ্গ মন্ত্রী পেয়েছেন এবং তিনি প্রথম বারের মত সাংবাদিকদের সাথে প্রায় ৩ঘন্টা ব্যাপী সভা করেন। তিনি সকল সাংবাদিকদের মিলেমিশে নান্দাইলের উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST