1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কটিয়াদীতে শফিকুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন নিকলীতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত হ্যাচারির বর্জ্যে পরিবেশ দূষণ, নান্দাইলে দুই মালিককে অর্থদণ্ড জনগণের আস্থা হারানোর আগে
শিরোনাম

রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৮৩ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা

বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে ০৯ মে ২০২৪ ‍খ্রি. তারিখ বৃহস্পতিবার উদ্ভাবনী মেলা (Innovation Showcasing) অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী’র উপনিবন্ধক, মোছাঃ শাহানা শিল্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোখলেছুর রহমান, যুগ্মনিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী।

উদ্ভাবনী মেলায় বিভাগীয় সমবায় কার্যালয়ের আওতাধীন ০৮ টি জেলা সমবায় কার্যালয় অংশগ্রহণ করে। সমবায় অফিসগুলো সেবাপ্রত্যাশীদের তাদের নিজ নিজ সেবাসমূহ অতি সহজে প্রদানের লক্ষ্য নিয়ে নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে মেলায় হাজির হয়। মেলায় জেলা সমবায় কার্যালয়, রাজশাহী ও নওগাঁ “সমবায় সমিতির বার্ষিক বাজেট অনুমোদন সহজিকরণ”; জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ “ভিডিও ট্রেনিং অ্যাপস এর মাধ্যমে সমবায়ীদের সহজ পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান”; জেলা সমবায় কার্যালয়, পাবনা “বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ মোবাইল এসএমএস এর মাধ্যমে অবহিতকরণ”; জেলা সমবায় কার্যালয়, নাটোর “প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃজন”; জেলা সমবায় কার্যালয়, বগুড়া ও জয়পুরহাট “সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন”; জেলা সমবায় কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ “বিশুদ্ধ পানি প্রক্রিয়াজাতকরণ ও বিপণন” বিষয়ে নতুন উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে। প্রধান অতিথি উদ্যোগগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং উপস্থাপিত উদ্যোগসমূহের মধ্যে শ্রেষ্ঠ তিনটি উদ্যোগের সাথে সম্পৃক্ত তিনটি জেলা সমবায় কার্যালয়কে সম্মাননাপত্র প্রদান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST