1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা আটক-৩

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু

ময়মনসিংহের নান্দাইলে রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২১ এপ্রিল রোববার দিবাগত রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ মোকসেদ আলীর পুত্র বকুল ফকির (৫০), বুলু ফকির (৪৫) ও বকুল ফকিরের পুত্র ফাহিম (২২) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, নিহত রানা বনাঢী গাংগাইলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র। রোববার দিবাগত রাতে রানা তার বাড়ির সামনে নিজ পুকুর পাড়ে বসে মোবাইলে সময় কাটাচ্ছিল।
এসময় দূর্বৃত্তরা তাকে জোরপুর্বক পুকুরপাড় থেকে মৃত আব্দুল হামিদ মিয়ার পুত্র খোকন মিয়ার ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্বজনরা রানাকে খোঁজাখুজির একপর্যায়ে ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারাযায়। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহত রানার বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে, শীঘ্রই হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উল্লেখ্য, বনাঢী গাংগাইলপাড়া গ্রামে রাজন গংদের সাথে বকুল গংদের মধ্যে বৈদ্যুতিক সেচ লাইন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সহ পাল্টাপাল্টি মামলা-মোকাদ্দমা চলে আসছিল। তবে নিহত রানার ঘটনাকে কেন্দ্র করে বকুল গংদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST