1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ
শিরোনাম

২০০৭ সালে ছিনতাই পূর্বক নৃশংসভাবে হত্যা মামলার আসামি ১৬ বছর পর গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১৫ বার পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

দীর্ঘ ১৬ বছর যাবৎ পলাতক বহুল আলোচিত ২০০৭ সালে মোবাইল ও টাকা ছিনতাই পূর্বক নৃশংসভাবে শ্বাসরোধ করে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামী সজলকে যৌথ অভিযান এর মাধ্যমে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

গত নভেম্বর ২০০৭ সালে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় ভিকটিম মোঃ সফর উদ্দিন এর নিকট হইতে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার সময় গ্রেফতারকৃত আসামী সজল(৪৫) অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমের নিকট হইতে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে। উক্ত ঘটনায় টঙ্গী থানায় ০১টি হত্যা মামলা দায়ের করা হয়। যা টংগী থানার মামলা নং-৫(১১)০৭, তারিখ ০৩/১১/২০০৭, ধারা-৩৯৪/৩০২। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে আসামীদ্বয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ২০১৬ সালে উক্ত মামলার আসামী সজল(৪৫), পিতা-মোঃ মুসলেম, সাং-পলানপুর জালবাড়ি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ’কে যাবজ্জীবন সাজা প্রদান করে এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করেন। সাজা থেকে বাঁচতে উক্ত আসামী কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ গাজীপুর সদর থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ প্রচেষ্টার পর গত ২৯/০৩/২০২৪খ্রি. ২০:০০ ঘটিকার সময় গাজীপুর জেলার সদর থানাধীন ভাউয়াল কলেজ এলাকা হইতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সহায়তায় র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সজল(৪৫), পিতা-মোঃ মুসলেম, সাং-পলানপুর জালবাড়ি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গত ১৮/০৩/২০২৪খ্রি. তারিখ উক্ত মামলার অপর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলমকে ঢাকা হইতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ গ্রেফতার করে। হত্যার মত জঘন্য ঘটনার বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST