1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের
শিরোনাম

গাও গেরামের কাব্যকথা

  • প্রকাশ কাল শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৯২ বার পড়েছে


অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

কতো সময় পার হয়ে যায়
জেগে ওঠে কতো নদীর বুক
ঝরে যায় কমলা বকুল ফুল
নখে গড়ায় গাও গেরামের সুখ।

পুঁতি গায় আর ধরে মাছ
নৌকা চলে হেলে দোলে
মরা গাং, নদীর জোয়ার
যায় যে ফিরে পথ ভুলে।

নেই ঢাক ঢোলের মেলা
হারাতে বসেছে কারুকার্য
লাটি খেলা, বাউলা গান
বিদেশী সংস্কৃতি করে কর্জ।

মায়ের হাতের দুধ ভাত খেতে
ইচ্ছে করে জোছনায় ঘুরে
ইষ্টি কুটুমের মিস্টি গান শুনে
ঘুরে বসতে নদীর তীরে।

গাও গেরামের শ্যামল চিত্র কথা
টুপ টুপ শিশির কণায় ঝরে
ছড়া কবিতা গল্পের শাড়ি পড়ে
কতো লেখক হয় খ্যাত বিখ্যাত।

আলপথ গেছে এঁকে বেঁকে দুরে
সোনালী ধান কাউনের বুক ছিঁড়ে
ঘাটে বাঁধা নাও যাত্রীর অপেক্ষা করে
যাক না ঘরের মানুষ ঘরে ফিরে।

রাতের ভয় ভয় ভৌতিকতায় ডুবে
দাঁড়িয়ে থাকে মোটা পাতলা নীরবতা
মাঠ পেরিয়ে কারুকার্য আকাঁ মাঠ
লিখে রাখে গাও গেরামের কাব্যকথা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST