1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

কুড়িগ্রামে গোয়াল ঘর থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

  • প্রকাশ কাল সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪১ বার পড়েছে

সরকার অরুণ যদু,কুড়িগ্রাম প্রতিনিধি।। 

রাজারহাট উপজেলার শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উপজেলা সভাপতি প্রভাত চন্দ্র বর্মণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সোমবার সকালে তার নিজ বসত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের মৃত বিষাদু বর্মণের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উক্ত প্রধান শিক্ষক সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেন। এ অবস্থায় আকস্মিকভাবে পরিবারের অন্যান্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখোজির একপর্যায়ে পরিবারের লোকজন বসত বাড়ির গোয়াল ঘরের ভিতর তীরের সাথে রশিতে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় চিৎকার-চেচামেচি শুনে এলাকাবাসী উপস্থিত হয়ে দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে চতুর্থ শ্রেণীর চারটি শুন্যপদে নিয়োগের পূর্ব প্রস্তুতি চলছিল। প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ সম্প্রতি জমি ক্রয়ের কারণে ঋণগ্রস্থ ছিলেন। এছাড়া কিছু বিষয় নিয়ে পরিবারের সাথে বিবাদের জের ধরে হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্বহত্যা করতে পারেন।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ আয়েশা বেগম বলেন,প্রাথমিক পর্যায়ে গলায় রশির দাগ ও নমূনা দেখে তিনি আত্বহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST