1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কটিয়াদীতে শফিকুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন নিকলীতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত হ্যাচারির বর্জ্যে পরিবেশ দূষণ, নান্দাইলে দুই মালিককে অর্থদণ্ড জনগণের আস্থা হারানোর আগে
শিরোনাম

নওগাঁয় ভাতার দাবিতে ইন্টার্ন নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • প্রকাশ কাল রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

নওগাঁয় ইন্টার্ন ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লামা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ৭৫ জন ইন্টার্ন নার্স এই কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি ছাড়াও সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডিপ্লোমা ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি তানজিলা আক্তার, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ন-সম্পাদক নাফিসা তাবাসসুম, সাংগঠনিক সম্পদক ফারুক ইসতিয়াক আহমেদসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে কোর্স কারিকুলাম অনুযায়ী বিভিন্ন জেলা হাসপাতালে কর্মরত আছি। কোর্স কারিকুলাম অনুযায়ী ৬ মাস মেয়াদী ইন্টারশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ শিক্ষা শাখার প্রশাসনিক অনুমতি পায়। এবং লকবুকের ১৪ পৃষ্ঠায় কোড অব কন্ডাক্টের ইন্টার্ন ভাতার কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে সরকারি নির্ধারিত সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তাদের সে ভাতা দেওয়া হচ্ছে না। এতে তারা কর্মজীবনের শুরুতে হতাশায় ভুগছেন। তাই যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে জানান ইন্টার্ন নার্সরা।

নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি তানজিলা আক্তার বলেন, আমাদের সপ্তাহে দুই দিন করে মর্নিং, ইভিনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST