1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার
শিরোনাম

লিবিয়ার উপকূলে অন্তত ৫৭ জনের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪১৮ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে লিবিয়ার পশ্চিমের দুটি শহরের উপকূলে অন্তত ৫৭ জনের মৃতদেহ ভেসে এসেছে।
গত মঙ্গলবার উপকূলরক্ষী এক কর্মকর্তা এবং ত্রাণ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
নৌকাডুবি থেকে বেঁচে ফেরা মিসরের নাগরিক বাসাম মাহমুদ বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টায় ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া নৌকা দুটোর একটিতে ৮০ জন মতো যাত্রী ছিল। নৌকা ডুবে যেতে থাকলে তর্কবিতর্ক শুরু হয়। তারপরও নৌকা পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন তিনি যাত্রা থামাতে রাজি হননি।
উপকূলরক্ষী কর্মকর্তা ফাতি আল-জায়ানি বলেন, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে ১ শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসর থেকে এসেছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা চলতি মাসে জানিয়েছে, ২০২৩ সালে এ পর্যন্ত ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে মারা গেছে। গত ছয় বছরে ৩ মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা এটিই সর্বোচ্চ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST