1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু গফরগাঁওয়ে ৩৪ শিক্ষার্থীকে ২৪ শিক্ষকের পাঠদান- পাশ করলো ৪ জন সিএমপি বায়েজিদ থানায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’! হোসেনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন কটিয়াদী সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করলেন – রাতুল কটিয়াদীতে ১৪ কোটি ৪৪ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন— এড. জালাল উদ্দিন এমপি চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শিরোনাম

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশ কাল বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল।
এ সময় মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসাইন নুর (৩৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে। এসআরবির তথ্যমতে, হালিশহর থানার মামলা নং-০৩, তারিখ ১২ অক্টোবর ২০২৬ ইং। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়। গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে হালিশহর থানা তাকে কোর্টে সোপর্দ করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST