1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা কিশোরগঞ্জে উদ্বোধন হলো সিপি ফাইভ স্টারের নতুন আউটলেট বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রায়- সজিব তালুকদার
শিরোনাম

এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশ কাল সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছে

আতাউল হাসান দিনার :- মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ এই শ্রোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যােগে ৭ সেপ্টেম্বর সকাল৯টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
 এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া ৫শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখা। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।
জেলা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী,  জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া,  জামায়াতের নবিন সদস্য সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবিরের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কখনো আমাদের রাজাকার বলা হয়েছে, কখনো বলা হয়েছে যুদ্ধাপরাধী। এখন নতুন একটা শব্দ বের হয়েছে, “গুপ্ত”। তোমাদের এখানে আসার আগেও এই শব্দটি শুনলাম। এত চমৎকার শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছে, এরপরও কেউ না কেউ ফেসবুকে এসে বলবে, “গুপ্ত”। অথচ তার সঙ্গেই আমরা একসঙ্গে বসে টকশো করছি, আবার তিনিই আমাদের বলছেন “গুপ্ত”।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজন তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। এ সময় তারা বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST