আতাউল হাসান দিনার :- মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ এই শ্রোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যােগে ৭ সেপ্টেম্বর সকাল৯টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া ৫শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখা। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।
জেলা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া, জামায়াতের নবিন সদস্য সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবিরের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কখনো আমাদের রাজাকার বলা হয়েছে, কখনো বলা হয়েছে যুদ্ধাপরাধী। এখন নতুন একটা শব্দ বের হয়েছে, “গুপ্ত”। তোমাদের এখানে আসার আগেও এই শব্দটি শুনলাম। এত চমৎকার শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছে, এরপরও কেউ না কেউ ফেসবুকে এসে বলবে, “গুপ্ত”। অথচ তার সঙ্গেই আমরা একসঙ্গে বসে টকশো করছি, আবার তিনিই আমাদের বলছেন “গুপ্ত”।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজন তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। এ সময় তারা বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.