1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, ৭৫% উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসার সুযোগ নেই-ইউএনও- ফাতেমা জান্নাত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
একই সঙ্গে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ৭৫ শতাংশের কম হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সভাকক্ষে দশম শ্রেণির অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত এসব নির্দেশনা দেন। সমাবেশে সভাপতিত্ব করেন চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাসলিম রেজা চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। এ ছাড়া উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
ইউএনও ফাতেমা জান্নাত বলেন, শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে মনোযোগী করতে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহার করা যাবে না। পাশাপাশি গড়ে ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এর কম উপস্থিতি থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের পড়াশোনা ও আচরণের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST