1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

  • প্রকাশ কাল সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়েছে

​নরসিংদী প্রতিনিধি:
বেলাবো প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ‘দি এশিয়ান এজ’-এর স্টাফ রিপোর্টার আশিকুল ইসলাম হানিফের দ্বিতীয় সন্তান মাহফুজ ইসলাম অনন্ত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করেছে। সে নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস থেকে এ গৌরবোজ্জ্বল সাফল্য লাভ করে।
​অনন্তর এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। এই সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনন্তর বাবা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফ বলেন, “সন্তানের ভালো ফলাফল যেকোনো বাবার জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে শুধু ভালো ফলাফলই শেষ কথা নয়; আমার সন্তানরা যেন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে—এটাই আমার মূল চাওয়া। আল্লাহ যেন তাদের সঠিক পথে রাখেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
​তিনি অনন্তর শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
​মাহফুজ ইসলাম অনন্ত জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। উল্লেখ্য, তার বড় ভাইও বর্তমানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত অবস্থায় বিদেশে অবস্থান করছেন।
​মাহফুজ ইসলাম অনন্তর এই কৃতিত্বে এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও বেলাবো প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST