1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু “বাবার শূন্যতা” নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ
শিরোনাম

“বাবার শূন্যতা”

  • প্রকাশ কাল শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়েছে

–তৌহিদুল ইসলাম সরকার,

বাবা নেই, তবুও আজও কাঁদে মন,
স্মৃতির উঠোন জুড়ে বাজে বিষণ্ন ক্ষণ।
সকাল আসে, সন্ধ্যা নামে আপন নিয়মে,
শুধু বাবা নেই আর আগের মতো ঘরের সীমানে।

যখন ছোট ছিলাম, হাতটি ধরে নিয়ে,
শিখিয়েছো জীবনপথ সাহস বুকে দিয়ে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কত কষ্ট সয়ে,
সন্তানের সুখের জন্য ছিলে সদা রয়ে।

আজও কোনো বিপদ এলে মনে পড়ে যায়,
বাবার সেই আশ্বাসভরা কথাগুলো হায়।
মনে হয়, একবার যদি পাশে এসে দাঁড়াতে,
সব দুঃখ-কষ্ট মুহূর্তেই যেত হারাতে।

বটগাছের ছায়ার মতো ছিলে মাথার উপর,
তোমার ভালোবাসা ছিল সীমাহীন, অগাধ, সুদূর।
আজ সেই ছায়াহীন পথে হেঁটে যাই একা,
চোখের কোণে জমে থাকে অশ্রুর নীরব রেখা।

হে বাবা, তুমি নেই, তবুও আছো হৃদয়জুড়ে,
প্রার্থনা হয়ে, ভালোবাসা হয়ে, প্রতিটি সুরে।
রবের দরবারে করি শুধু এই প্রার্থনা,
জান্নাত হোক তোমার চিরশান্তির ঠিকানা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST