1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান

  • প্রকাশ কাল সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“হয় তুমি মাদক ছাড়, নইলে তুমি এলাকা ছাড়”— এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার অভিযান,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিদ্যানন্দ ইউনিয়ন মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
এ উপলক্ষে সুকদেব এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক,দাদন ও দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। পরে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিদ্যানন্দ ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (মাদাদুক) সভাপতি মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল কবির কানন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যানন্দ ইউনিয়ন কমিটির সদস্য সচিব ও সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুর রশীদ বাবু।
এছাড়া অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান,শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। একইভাবে দাদন ব্যবসা গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করে এবং দুর্নীতি মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণ সমাজ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকরা জানান,সমাজ থেকে মাদক, দাদন ও দুর্নীতি নির্মূলে এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST