1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

৪৯৬ জন সাংবাদিক নির্যাতনের স্বীকার ১ বছরে

  • প্রকাশ কাল বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৩৬ বার পড়েছে

– সোহাগ আরেফিন।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার না হওয়ায় প্রশ্ন তুলেছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
গত ৪ মে সাংবাদিক উন্নয়ন পরিষদের
আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে
আলোচনা সভায় বক্তব্যেদান কালে তিনি এ দাবি করেন,
ইউনুস সরকারের শাসনামলে গত এক বছরে অন্তত ৪৯৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।
কিন্তু এসব ঘটনার কোনো কার্যকর বিচার হয়েছে কিনা—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
সোহাগ আরেফিন বলেন, “এতগুলো নির্যাতনের ঘটনা ঘটলেও আমরা তার কোনো দৃশ্যমান বিচার দেখিনি। বিচার না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডেরও এখনো বিচার হয়নি। “১৪ বছর পার হলেও আমরা সাগর-রুনী হত্যার বিচার দেখতে পাইনি। তাহলে নতুন ঘটনাগুলোর বিচার কিভাবে হবে—এ প্রশ্ন থেকেই যায়, যোগ করেন তিনি।
তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তথ্যমন্ত্রী এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদিক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বেলাল আহমেদ,  সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা আবদুল মবিন,  সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
এস এম মিজান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল্লাহ তুষার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, অর্থ সম্পাদক সোহাগ হাসান মোল্লা, কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আসিফ,  সহ প্রচার ও দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মাসুদ,সদস্য আব্বাস উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগীয়,জেলা, মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST