1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত ৯টায়, থাকছে বিশেষ ট্রেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাত: জেলা পুলিশের প্রস্তুতি কালের কণ্ঠের সেরা রিপোর্টারের সম্মাননায় ‘ফল উৎসব’ মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান
শিরোনাম

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) গাজীপুর টাউনের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দসহ গাজীপুরে বসবাসরত চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। 

দিনব্যাপী এ আয়োজনে ছিল নিবন্ধন, সাধারণ সভা, আলোচনা, বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং সমিতির সভাপতি মোঃ সোহেল সাদাত। 

আলাউদ্দিন আহমেদ রাসেল এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, প্রাক্তন তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ, সাবেক মহা-পরিদর্শক, নিবন্ধন এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান উপদেষ্টা শহীদুল আলম ঝিনুক, ফ্যাশন ফ্লাশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, সহ সভাপতি নূরে ই- ইয়াসমিন ফাতেমা, সহ-সভাপতি প্রবীর কুমার সাহা, সহ-সভাপতি অনুপম দে রাজু, সাবেক সাধারন সম্পাদক ডঃ ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সদস্য সচিব আহমেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন, গীতা পাঠ করেন জয়দ্বীপ চৌধুরী, ত্রিপিটক পাঠ করেন।শিমুল বড়ুয়া। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। এরপর মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুর ২০১০ সাল থেকে গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST