1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
শিরোনাম

রাজশাহীতে পলিমাটি’র বর্ণিল বর্ষবরণ: শোভাযাত্রা ও পান্তা উৎসবে নতুন বছরকে বরণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আনন্দঘন পরিবেশ ও উৎসবমুখর আবহে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সংগঠনটির পক্ষ থেকে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ এপ্রিল সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পলিমাটির সাংস্কৃতিক কর্মী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অতিথি হিসেবে মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাজশাহী, তাছমিনা, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর,আলিফ মাহমুদ, উপ-প্রকৌশলী, জেলা পরিষদ, আমিনা আনসারী, বিশিষ্ট লেখক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই-এর সভাপতি নাহিদ হোসেন এবং সংগঠনের একঝাঁক সদস্য— ছোঁয়া, মাধুর্য, খুশি, সুরভী, এনামুল, হাকিম, সাইফ, মাহিম, কোহিনুর, শাওন, তৃষা, নুসরাত, রাফা, মিমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা শেষে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ‘পান্তা উৎসব’-এ মেতে ওঠেন সকলে। এরপর শিশু একাডেমি চত্বরে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পলিমাটির শিল্পীরা। সংগঠনের সদস্য ফাহিম তাজওয়ার, তৃনা, উজ্জ্বল আলী, ছোঁয়া ও শ্রদ্ধা তাঁদের চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরেন।

বক্তারা বলেন, পলিমাটির এই আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বার্তাকে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখছে। পহেলা বৈশাখের এই আনন্দ ধারা সারা বছর সবার মনে অম্লান থাকুক— এই প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST