1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
শিরোনাম

কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

উৎসাহ-উদ্দীপনা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জ প্রেসক্লাবে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩৩।

আজ সকাল ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নববর্ষের এই আয়োজনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান। তিনি নিজেই উপস্থিত থেকে ক্লাবের সকল সদস্যদের নিয়ে নতুন বছরকে বরণ করে নেন।
বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে এদিন সকালের নাস্তায় পরিবেশন করা হয় দই, চিড়া, মুড়ি, খৈ, আখের গুড় ও কদমা-বাতাসাসহ দেশীয় ঐতিহ্যের নানা উপকরণ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান উপস্থিত সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই আমাদের ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়।

এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও ঘরোয়া পরিবেশে সকালের নাস্তা পর্ব শেষে সকলে একে অপরের সাথে নববর্ষের কুশল বিনিময় করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবের এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজনের প্রশংসা করেন।
সোহেল চৌধুরী

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST