1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০), আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব, হোসেন ও রঞ্জু মিয়া। গুরুতর আহত কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া তার বাস চালানোর দায়িত্ব দেন স্থানীয় চালক আনিছুর রহমান আনিছকে। তবে আনিছুর রহমান নিয়মিতভাবে সঠিক হিসাব দিচ্ছিলেন না বলে অভিযোগ করেন বাস মালিক। এ কারণে তাকে বাস চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নেন বাস মালিক তারা মিয়া।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদ্যপান অবস্থায় মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করে বাস মালিক তারা মিয়া। পরে বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমানকে মারধর করেন।চালক আনিছুর রহমানকে মারধরের খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে জড়ো হয়ে মহড়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, পরিবহন খাতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে একটি পক্ষ শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাচ্ছু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক উদ্যোগ না নেওয়া হলে পরিবহন মালিক ও শ্রমিকদের এই বিরোধ আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST