1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম কটিয়াদীতে ছাত্রলীগ নেতার ভাই সিভিল জজে উত্তীর্ণ ফেইসবুকে শুভেচ্ছার ছড়াছড়ি সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক:বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপন গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ব্রহ্মপুত্রের তীরে শুভ্র কাশফুলের মেলা, জমে উঠেছে দর্শনার্থীদের ঢল
শিরোনাম

লিবিয়ার (শ্রম) ও প্রথম সচিব’র সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর বৈঠক

  • প্রকাশ কাল সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫২ বার পড়েছে

ওয়াসিম কামাল

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব কাজী আসিফ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গতকাল ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। এসময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা, আইনগত প্রক্রিয়া, মানবিক সুযোগ-সুবিধা এবং দ্রুত প্রত্যাবাসনের সম্ভাব্য দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে তিনি সেন্টারে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যাবলি মনোযোগসহকারে শোনেন।
এসময় চার্জ দ্য অ্যাফেয়ার্স আশ্বস্ত করেন, ডিটেনশন সেন্টারে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদভাবে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রয়োজনীয় সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন এবং অনিয়মিত অভিবাসনের ফলে সৃষ্ট আইনগত, আর্থিক ও মানবিক ঝুঁকিসমূহ সম্পর্কে অভিবাসীদের সচেতন করেন। পাশাপাশি ভবিষ্যতে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানান।
পরিদর্শনকালে দূতাবাসের পক্ষ থেকে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে ডিটেনশন সেন্টারে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের জন্য দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়, যা অভিবাসীদের মাঝে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি করে।
দূতাবাস লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST