1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

গণভোট নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়েছে

নূর আহাম্মদ পলাশ

‘দেশের চাবি আপনার হাতে’ গণভোট নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

গণভোট-২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ধারণ করে পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকা ও শহরাঞ্চলে এই প্রচারণা চালানো হয়।

ব্যানার ও লিফলেটে গণভোটে হ্যাঁ ভোট দিলে কী সুবিধা মিলবে এবং না ভোট দিলে কী পাওয়া যাবে না তা স্পষ্টভাবে তুলে ধরা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠন, সংবিধান সংশোধনে সীমাবদ্ধতা, প্রধানমন্ত্রী মেয়াদসীমা, বিচারব্যবস্থার স্বাধীনতা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠনসহ মোট ১১টি সংস্কার বিষয়ে জনগণকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠিত গণভোট প্রচার কার্যক্রম সেলের ধারাবাহিকতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ পৌরসভা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

পৌরসভার কর্মকর্তা সঞ্জয় মোদক জানান, লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু পৌঁছে দিয়ে সচেতন করা হচ্ছে। ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে পৌরসভা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST