1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি
শিরোনাম
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে জেলা প্রশাসক

  • প্রকাশ কাল রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার পড়েছে

নূর আহাম্মদ পলাশ

কিশোরগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক আসলাম মোল্লা। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ রেলস্টেশন ও আশপাশের ফুটপাতে অবস্থানরত হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির দুস্থ মানুষ শীতবস্ত্র পান।

জেলা প্রশাসক আসলাম মোল্লা বলেন, হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি। যারা ভাসমান জীবনযাপন করেন, তাদের কষ্ট আরও বেশি হয়। সে কারণেই যেখানে তারা অবস্থান করেন, সেখানেই গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তারা নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, রেলওয়ে ওসি এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো মানুষ যেন কষ্ট না পায় এই লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST