1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৫৫ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে উৎসাহিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ–২০২৫” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটচাষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর আলম শরিফ খান,জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা
আকরাম হোসেন, সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ,সরিষাবাড়ী উপজেলা পাট পরিদর্শক মোঃ আওরংগযেব,সরিষাবাড়ী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল।প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সরিষাবাড়ী উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত।প্রশিক্ষণে চাষীদের পাটবীজের গুণগত মান উন্নয়ন, রোগবালাই দমন, মাঠ ব্যবস্থাপনা, সঠিক সময় ও কৌশলে বপন, এবং ফলন বৃদ্ধির আধুনিক প্রযুক্তি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অংশগ্রহণকারী চাষিরা জানান, এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে পাটচাষের আধুনিক ধারণা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, এই জ্ঞান ব্যবহার করে ভবিষ্যতে আরও মানসম্মত ও ফলনশীল পাটবীজ উৎপাদন করতে পারবেন।
অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সরিষাবাড়ী, জামালপুর।
চাষিরা প্রশিক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন কার্যকর প্রশিক্ষণ নিয়মিত হলে পাটচাষে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং দেশের অর্থনীতিতে পাটের গৌরবময় ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST