1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

কটিয়াদীতে হতদরিদ্র মতি মিয়াকে নতুন ঘর নির্মাণ করে দিল জামায়াত

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের হতদরিদ্র মো. মতি মিয়া নতুন বসতঘর নির্মাণ করে দিল উপজেলা জামায়াত। হতদরিদ্রর মো. মতি মিয়া বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বসতঘরের স্থানে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে পাইকশা গ্রামের মো. মতি মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘর ও আসবাবপত্রসহযাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় । ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন মো. মতি মিয়া ও তার পরিবারের লোকজন। নতুন বসতঘর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত মতি মিয়া ও তাঁর পরিবার অনেক খুশি।
বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। নতুন ঘর হস্তান্তর উপলক্ষে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে আচমিতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রহমত আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST