1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাদার হাত ছুটে দৌড়,মুহূর্তেইপ্রাণ গেল শিশু সূর্যের চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন
শিরোনাম

নান্দাইলে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান সহ ৭ জনের নামে চাঁদাবাজির মামলা

  • প্রকাশ কাল রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান নয়ন সহ ৭জনের নাম আরও অজ্ঞাত ১৫/২০জনের নামে নান্দাইল মডেল থানায় চাঁদাবাজি সহ অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। অরন্যপাশা গ্রামের হাজ্বী মৃত মমতাজ উদ্দিন ভূইঁয়ার পুত্র মোঃ আহসান হাবীব ওরফে সবুজ মিয়া কর্তৃক থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, বাদী অরন্যপাশা গ্রামের ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে ২ একর ৫০ শতাংশ জমিতে ইটভাটা পরিচালনা করার জন্য জনৈক আবদুল জলিলের নিকট ভাড়া প্রদান করেন। গত ১লা সেপ্টেম্বর/২০২৩ তারিখে ভাড়ার মেয়াদোর্ত্তীন হওয়ায় তিনি ইটভাটার ব্যবসা পরিচালনা করবেন না বলে জানায়। পরবর্তী সময়ে আহসান হাবীব সবুজ নিজেই ইটভাটা জলিলের নিকট থেকে ক্রয় করে নিজেই ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। গত ১৮ মে ২০২৪ তারিখে আসাদুজ্জামান নয়ন ইটভাটা পরিচালনা করতে হলে নগদ ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে কামরুজ্জামান কামরুল, মনিরুজ্জামান বিজয়, আনিছুজ্জামান চন্দন, আশরাফুজ্জামান অরন্য, পারভেজ সরকার, শামসুল হক সহ ১৫/২০জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা সহ অন্যান্য দেশীয় তৈরি মারাত্মক অস্ত্র নিয়ে ইটভাটায় অনধিকার প্রবেশ করে আলাল উদ্দিন ভূইঁয়া, এশার উদ্দিন ভূইঁয়াকে মারপিট করে মারাত্মক আহত করে এবং ইটভাটায় প্রবেশ করে ইটভাটার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে ১ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিলম্বে প্রাপ্ত এজাহার সূত্রে জানাযায়। এছাড়া ইটভাটায় রক্ষিত ১৫ লাখ ১৭ হাজার ইট, জমাকরা (স্তুপ করা) ৭ লাখ মাটি সহ অন্যান্য মালামাল সহ মোট মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা লুটপাট করে আসামীরা অজ্ঞাতনামা ট্রাক গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। তৎকালীন সময়ে বাদী মামলা করতে চাইলেও আসাদুজ্জামান নয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় নান্দাইল থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। বাদী মোঃ আহসান হাবীব সবুজ গত ১১ সেপ্টেম্বর ২০২৫ নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েল করলে থানা পুলিশ আইনের ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করে। মামলা নং- ১০ (১০১/২০২৫)। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST