1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন
শিরোনাম

সু-শাসনের জন্য নাগরিক সুজন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি- লতিফ, সম্পাদক-প্রদীপ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩২২ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: সু শাসনের জন্য নাগরিক সুজন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান। জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক জয়ন্ত কর। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, সহ সভাপতি এড নাসির উদ্দিন ফারুকী, মো. ফিরুজ উদ্দিন ভুঁইয়া,সহ-সাধারণ সম্পাদক শাহ এড. আশরাফ উদ্দিন দুলাল,সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সভাপতি সাংবাদিক ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, কোষাধ্যক্ষ পলাশ কান্তি পাল, নারী বিষয়ক সম্পাদক আতিয়া হোসেন, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, সাংবাদিক সাদেক আহমেদ স্বপন, জি এম শফিউল আলম আরজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সচেতন নাগরিক ও সোচ্চার জনগোষ্ঠ্রীই গণতন্ত্রের রক্ষাকবচ। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ’সুজন’ ২৪ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
পরে সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মু.আ.লতিফ, সাধারণ সম্পাদক হয়েছেন সাপ্তাহিক হোসেনপুর বার্তার সম্পাদক প্রদীপ কুমার সরকার।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা কমিটির দায়িত্বশীলগণ,সুজন সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST