1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

কিশোরগঞ্জে সিপিবির জেলা সম্মেলনে রহমান সভাপতি ও রঞ্জিত সম্পাদক নির্বাচিত

  • প্রকাশ কাল রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, বৈষম্যহীন মানবিক সমাজ বিনির্মাণে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, চাই ব্যবস্থার পরিবর্তন। তাই সমতার সমাজ গড়ার লক্ষ্যে সবখানে সমাজতন্ত্র কায়েম করতে হবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ সাম্রাজ্যবাদ বিরোধী সব আন্দোলনে কমিউনিস্ট পার্টি সক্রিয় ভূমিকা রেখেছে উল্লেখ করেন।
তিনি শনিবার (৬ সেপ্টেমর) দুপুরে কিশোরগঞ্জে সিপিবির জেলা সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা উদীচীর স্থানীয় শিল্পীরা জাতীয় সঙ্গীতসহ গণজাগরণের গান পরিবেশন করেন।

এর আগে ‘সমাজতন্ত্র কায়েম করো-বৈষম্যহীন সমাজ গড়ো’ স্লোগানে সকাল থেকে জেলা ও উপজেলা থেকে কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের শহীদ নজরুল চত্বরে জড়ো হতে থাকে। পরে সিপিবির ত্রয়োদশ জেলা সম্মেলন সফল করতে দলটির জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা লাল পতাকার মিছিল বের করে। মিছিলে সাম্রাজ্যবাদ বিরোধী নানা স্লোগান তুলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বার সমিতির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকারের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় সংগঠক হাসিনুর রহমান রুশো। এছাড়াও বক্তৃতা করেন জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ নজরুল ইসলাম, ডাঃ এনামুল হক ইদ্রিস, আবুল হাসেম বিএসসি ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, কমিউনিস্ট পার্টি শ্রেণি সংগ্রামের রাজনীতিতে বিশ্বাসী। তাই যতদিন সমাজে বৈষম্য থাকবে, নিপীড়ন-নির্যাতন থাকবে ততদিন সিপিবি আন্দোলন সংগ্রাম করবে।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, সমতার সমাজ গড়ার লক্ষ্যে বাম প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য তৃণমূলে লড়াই-সংগ্রাম জোরদার করে জনগণকে কাস্তে মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের আহবান জানানো হয়।

সম্মেলনের দ্বিতীয়পর্বে বিকেলে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আবদুর রহমান রুমী সভাপতি, রঞ্জিত কুমার সরকার সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন খান, ৭ জনের সম্পাদক মন্ডলীসহ ২১ সদস্যের জেলা সিপিবি কমিটির নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: আগামী ১৯-২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কংগ্রেস উপলক্ষ্যে দলটির ইত্যেমধ্যে থানা-ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সিপিবির জেলা কমিটি গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST