1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

গন্ধহীন পৃথিবী

  • প্রকাশ কাল শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়েছে

লেখিকা : ঊর্মি আক্তার মাইশা।

মানুষের গন্ধ পেলেই আগে রাক্ষসরা চলে আসত,
তাদের দাঁতে রক্তের হাসি, চোখে লোভের আলো।
এখন আর তারা আসে না—
এখন বাতাসে শুধু লোহার গন্ধ, ধোঁয়ার গন্ধ,
মানুষের গন্ধ কোথায় যেন হারিয়ে গেছে।

আগে মাটি চেনত মানুষের পায়ের ছাপ,
নদী চিনত তার ঘামের স্বাদ,
বৃক্ষের পাতায় ছিল শরীরের উষ্ণতা।
এখন মাটি ঠান্ডা, নদী কৃত্রিম,
পাতায় প্লাস্টিকের ছোঁয়া।

রাক্ষসরা এখন ক্ষুধার্ত নয়—
তারা জানে, মানুষের শরীরে আর রক্ত নেই,
শুধু বিষ, ধোঁয়া আর মিথ্যার কণিকা।
মানুষ নিজেই খেয়ে ফেলেছে তার মানুষত্ব,
নিজেকে বানিয়েছে রাক্ষসের থেকেও ভয়ঙ্কর।

যেদিন বাতাসে আবার মানুষের গন্ধ উঠবে,
সেদিন হয়তো রাক্ষসরা ফিরে আসবে—
আর আমরা বুঝব,
আমরা হারিয়ে ফেলেছি
নিজেদের আগেই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST