1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

জামালপুরে ৪ হাজারপিস ১২ লাখ টাকার ইয়াবাসহ ৩ জন আটক

  • প্রকাশ কাল সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরে ৪ হাজার ১০পিস ইয়াবা উদ্ধার যার বাজার মূল্য ১২ লাখ টাকা এবং ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন জামালপুর সদরের দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষপাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০), কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল(২৫)। ২৭ জুলাই রবিবার জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সুত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর নেতৃত্বে প্রতিনিয়ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি পুলি। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই শনিবার সন্ধ্যা ৬ টায় শহরের দয়াময়ী মোড় এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহরিয়ার আহমেদ শিপু এবং সাগর রহমান শাকিলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয় দফায় খন্দকার আলী আকবর আজমের বাসায় রবিবার গভীর রাতে বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলা থেকে খন্দকার আলী আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে ১৪০০ পিস ইয়াবা (পলিথিন পোটলায়), ৬০০ পিস ইয়াবা (জিপার ব্যাগে), ২০০০ পিস ইয়াবা (আলমারিতে রাখা) ৪০টি পোটলায় মোট ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য ১২ লাখ ৩ হাজার টাকা। এ ছাড়াও ১ গ্রাম ইয়াবা গুড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবির ওসি মো: নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST