1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব

  • প্রকাশ কাল শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬১১ বার পড়েছে

আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৪ জুলাই ২০২৫,বৃহস্পতিবার। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক,যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান খান পাঠান,এস এম মনিরুজ্জামান দুদু,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,জেলা কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে মোহনগঞ্জ উপজেলা বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হন মোঃ সেলিম কার্নায়েল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোলাম এরশাদুর রহমান।

একই সম্মেলনে মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোলাম রব্বানী পুতুল।

নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST