1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

বাজিতপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ, ফলক উন্মোচন

  • প্রকাশ কাল শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়েছে

সাব্বির আহমেদ মানিক বাজিতপুর (কিশোরগঞ্জ): প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ, শহীদদের সম্মানে স্মৃতি ফলক উন্মোচন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ মোঃ রাকিব, মোঃ রমজান আলী ও মোঃ কুদ্দুস মিয়ার স্মরণে তিনটি আমগাছের চারা রোপণ করা হয়। একইসাথে শহীদদের সম্মানে নির্মিত স্মৃতি ফলক উন্মোচন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরাসিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের আত্মত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST