1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

হাওর টাইমস”র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন পত্রিকা “হাওর টাইমস”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এডভোকেট শেখ মাসুদ ইকবাল।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য
রাখেন “হাওর টাইমস” এর সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া।

আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র ক্ষেত হাজী মোঃ ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।

এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধ আবু জাফর মোঃ সালেহ বাবুল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি যদি দুর্নীতির সাথে জড়িত থাকি আপনারা আমার বিরুদ্ধে লেখেন, জেলা বিএনপিতে চাঁদাবাজি মাস্তানি কোন ছাড় নাই।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন
হাওর টাইমস সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া। সহযোগিতায় ছিলেন দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে হাওর টাইমস পরিবারের পক্ষ ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মামনা স্বারক প্রধান করা হয়েছে।

এছাড়াও হাওর টাইমসের চারজন প্রতিনিধিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ স্মমমাননা স্বারক প্রদান করা হয়েছে।
হাওর টাইমস বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান ,স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু , নিজস্ব প্রতিনিধ হাবিবুর রহমান বিপ্লল, ভৈরব প্রতিনিধ এম আর রুবেল কে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপদন করা হয়।

এ সময় জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST