1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

নিখোঁজ সন্তানের জন্য বাবা-মায়ের আর্তনাদ

  • প্রকাশ কাল সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়েছে

মোস্তফা শাওন
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে রৌজা মনি (৬) নামের এক শিশু গতকাল রবিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছে। চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে তার পরিবার ও স্বজনরা। সন্তানকে ফিরে পেতে দেশবাসীর কাছে আকুতিও জানিয়েছেন।

নিখোঁজ শিশু রৌজা মনি কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের সুমন মিয়ার ছোট মেয়ে। সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকা জুড়ে।

শিশুটিকে খুঁজে পেতে নিরুপায় হয়ে রৌজা মনির মামা দেওয়ান আলী কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি লিখিত জিডি করেছেন।

নিখোঁজ রৌজা মনির পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে রৌজা মনি বাড়ির সামনে খেলা করছিলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রৌজা মনি। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবি ছিদ্দিক বলেন,
রৌজা মনিকে সকল স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই শিশু নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর আছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST